1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টাঙ্গুয়ার হাওরসহ পর্যটন এলাকায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১ ৪:৩৮ pm

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, টেকেরঘাট, বারেকাটিলাসহ পর্যটন এলাকায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার (১১ জুন) দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির এ আদেশ জারি করেন।

উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, সারাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার সব ধরনের পর্যটন এলাকায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারই ধারাবাহিকতায় তাহিরপুর পর্যটন এলাকায় ঘুরতে আসে পর্যটকদের তাহিরপুর থানা পুলিশের সহায়তায় রাস্তা থেকে ফিরিয়ে দেয়া হয়। পাশাপাশি কোনো পর্যটক বহন না করার জন্য নৌঘাট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার থেকে তাহিরপুরের পর্যটন কেন্দ্রগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদি কেউ আইন অমান্য করে পর্যটন এলাকায় ঘুরতে যান তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিষেধাজ্ঞার কারণে তাহিরপুরে পর্যটন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের রাস্তা থেকেই ফিরিয়ে দেয়া হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ