1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঝিনাইদহে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১ ১১:১৪ pm

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১’শ ১৭ জন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব পরীক্ষা করা ২’শ ২৭ টি নমুন পরীক্ষার ফলাফলে ১’শ ১৭ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৫১ দশমিক ৫৪ ভাগ।

এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৬’শ ৩৮ জনে। গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮ জন। এদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ৪ জন, হরিণাকুন্ডু উপজেলার রহিমপুর গ্রামে একজন, শৈলকুপার বাগুটিয়া গ্রামে একজন, মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে একজন ও কোটচাঁদপুর উপজেলার মায়াধরপুর গ্রামে একজন রয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭৯ জনে।

এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে জেলায় শুরু হয়েছে লকডাউনের প্রথম দিনে পুলিশ ও জেলা প্রশাসনকে ব্যাপক তৎপর দেখা যায়। শহরের দোকানপাট বন্ধ থাকলেও আড়ালে আবডালে ইজিবাইক, রিক্সা ও নছিমন করিমন চলতে দেখা গেছে। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট ও অভিযান পরিচালনা করছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। করোনার ভয়াবহতার মাঝেও অনেক ব্যবসায়ী তাদের ব্যাবসা প্রতিষ্ঠানের আশপাশ ঘুরঘুর করতে দেখা গেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ