1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জিম্বাবুয়ে সফরে অধিনায়ক সোহান, দলে নেই মাহমুদউল্লাহ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ৭:১৩ pm
>মাহমুদউল্লাহ রিয়াদ আপাতত বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে। তাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি।
জিম্বাবুয়ে সফরের এই টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান। বাংলাদেশ দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন মূলত সাকিব আল হাসান। তিনি জিম্বাবুয়ে সফর থেকে ছুটি নেওয়ায় সোহান এ দায়িত্ব পালন করবেন।
এই সফরে মাহমুদউল্লাহ, সাকিব ছাড়াও বিশ্রামে থাকবেন মুশফিকুর রহিম। যার অর্থ পঞ্চপাণ্ডবের একজনও থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ