প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২২, ৭:১৩ পি.এম
জিম্বাবুয়ে সফরে অধিনায়ক সোহান, দলে নেই মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ আপাতত বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে। তাকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি।
জিম্বাবুয়ে সফরের এই টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান। বাংলাদেশ দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন মূলত সাকিব আল হাসান। তিনি জিম্বাবুয়ে সফর থেকে ছুটি নেওয়ায় সোহান এ দায়িত্ব পালন করবেন।
এই সফরে মাহমুদউল্লাহ, সাকিব ছাড়াও বিশ্রামে থাকবেন মুশফিকুর রহিম। যার অর্থ পঞ্চপাণ্ডবের একজনও থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051
Copyright © 2026 |ভিন্নবার্তা. All rights reserved.