1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চুয়াডাঙ্গায় ভ্যানে বাসের ধাক্কা, প্রাণ গেল দুজনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ৯:৩২ am

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এতে একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৭০) ও মোহাম্মদজমা গ্রামের খান্দার পাড়ার সরোয়ার হোসেন (৭৫)।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে ভ্যানটি সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এসময় একটি বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ