
গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি: চা পান না করে উদ্ধৃত অর্থ দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলো ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব।গতকাল মঙ্গলবার উপজেলার পাগলা থানাধীন হাতেমতাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে দশ জন অসহায় দুস্থ প্রতিবন্ধীর মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার তাজুল ইসলাম,পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান,লংগাইর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নিজাম উদ্দিন সরদার,ইউপি সদস্য রেহনুমা তারামুন দিতি।এছাড়াও স্বাবলম্বী করণ কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠানে এলজিএসপি-৩ অর্থায়নে বিশ জন কর্মজীবি নারীর মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন