1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪ ১২:৩৬ am

নির্মাণ শ্রমিকরা ঈদ করতে কুমিল্লা থেকে ট্রাকযোগে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে আশংকজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর মেলার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটি ট্রাকযোগে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক ঈদের ছুটিতে বাড়ি আসার সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর মেলার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে যাত্রীবাহি একটি ব্যাটারিচালিত অটোরিকশা ট্রাক দুটির মাঝে আটকে যায়। এসময় অটোরিকশার কয়েকজন যাত্রীসহ ট্রাকে থাকা ১০ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসে।
আড়াইশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার জানান, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং অন্যদের জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ