1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গোপালগঞ্জে ট্রাকচাপায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১ ১১:২২ am

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাকচাপায় স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নারায়ণ চন্দ্র দাম (৪৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারায়ণ চন্দ্র দাম গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামের নীল রতন দামের ছেলে।

নিহত নারায়ণ চন্দ্র দামের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে বাড়িতে ফেরার সময় মাওয়াঘাটে এসে তিনি হেঁটে ফেরিতে উঠতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন।

গুরুতর অবস্থায় নারায়ণ চন্দ্র দামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নারায়ণ চন্দ্র দামের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস গভীর শোক প্রকাশ করে বলেন, নারায়ণ চন্দ্র দাম ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ছিলেন মুজিব আদর্শের একজন নিবেদিত কর্মী। তার মৃত্যুতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ