1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খিলক্ষেতে ক্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১ ২:৫১ pm

রাজধানীর খিলক্ষেতের তিনশ ফুট এলাকায় ক্রেনের ধাক্কায় ইঞ্জিচালিত অটোর এক আরোহী নিহত হয়েছেন।

নিহতের নাম মো শিহাব (২২)। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।

শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই নাঈম গণমাধ্যমকে জানান, শিহাব রাজমিস্ত্রি। আমরা একসঙ্গে কাজ করি। সকাল ৯টায় কাউলা থেকে একটি ইঞ্জিনচালিত অটোতে করে শিহাবসহ আমরা চারজন তিনশ ফুট রাস্তা দিয়ে পূর্বাচল এলাকায় কাজের উদ্দেশে যাচ্ছিলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ক্রেন আমাদের অটোকে ধাক্কা দিলে শিহাব রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক এসআই বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শিহাব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মো. মজিবরের ছেলে। বিমানবন্দরের কাওলা এলাকায় থাকতেন তিনি।

ভিন্নবার্তা ডটকম/এস এস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ