
সরকার লকডাউনকে ক্র্যাকডাউনে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর। তিনি বলেছেন,লকডাউনকে ক্র্যাকডাউনে পরিণত করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে হেফাজতের দেয়া কর্মসূচিকে কেন্দ্র করে সরকার নিজেরা বিভিন্ন ঘটনা তৈরী করে দেশব্যাপী বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮১জন নেতাকমীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর পুলিশি নির্যাতনে পাবনায় দলের একজন এক কর্মীও মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি।
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে ফখরুল বলেন, এই সরকারের আমলে দেশে গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে গেছে। জনগণের ম্যান্ডেড নেই বলেই তারা চক্রান্ত করে বিরোধী নেতা-কর্মীদের উপর অত্যাচার নিপীড়ন করে একদলীয়য় শাষণব্যাবস্থা কায়েক করে ক্ষমতায় টিকে থাকতে চায়।
সরকার হেফাজতকে নিয়ন্ত্রন করতে না পেওে বিএনপির নেতাকর্মীদের উপর চড়াও হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তশুধু বিএনপি নয় সরকার সকল দলের উপরই নির্যাতন চালাচ্ছে। তাদেও লক্ষ্য যেনো বিরোধী মতের কেউ আওয়াজ তুলতে না পারে।
খালেদা জিয়ার অসুস্থ্যতার প্রসঙ্গে তিনি বলেন, দলীয় চেয়ারপারসন এখনো ভালো আছেন, সুস্থ্য আছেন। এখনো তার কোনো ক্রিটিক্যাল সিমটম ধরা পড়েনি। খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় সকলের দোয়া চান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন