1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

খালেদা জিয়ার বিদেশ গমন সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে: ফখরুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১ ২:১১ pm

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন কিনা তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সরকারের সদিচ্ছার ওপর।

আজ বুধবার (৫ মে) তিনি দলের চেয়ারপারসনের বিদেশ যাত্রা নিয়ে এ কথা বলেন।

উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে চায় তার পরিবার। ইতোমধ্যেই এ বিষয়ে পরিবার ও বিএনপির পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতেই মির্জা ফখরুল ইসলাম ফোনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কথা বলেন। বিএনপি মহাসচিব স্বরাষ্ট্রমন্ত্রীকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানান এবং তাকে বিদেশে নিতে পরিবারের ইচ্ছার কথা তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিএনপি মহাসচিবকে জানিয়েছেন যে, বিষয়টি সরকারের নয়, আদালতের এখতিয়ার। তিনি এ ব্যাপারে আদালতে আবেদন করার পরামর্শ দেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আবারও তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে নেওয়া হয়েছে। তবে তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। মঙ্গলবার রাতে তার মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, মেডিকেল বোর্ডের সদস্যরা মঙ্গলবার উনার (খালেদা জিয়া) যে সকল পরীক্ষা সোমবার করানো হয়েছিলো এবং সকালে করানো হয়েছে সেগুলো রিভিউ করেছেন। ট্রিটম্যান্ট কিছু এডজাস্টমেন্ট করেছেন এবং সেই অনুযায়ী উনার চিকিৎসা চলছে। আমি কিছুক্ষণ আগেও উনার সাথে দেখা করেছি।একজন সিসিইউ‘র রোগীর সাথে তো সামনে গিয়ে কথা বলা যায় না, দূর থেকে দেখতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি সোমবার যে অবস্থায় ছিলেন এখন উনি সেই অবস্থাতে আছেন। ওনার চিকিৎসা চলছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ