1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ক্ষুদ্র ব্যবসায়ীদের কর অর্ধেক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ৭:৫২ pm

আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের করভার বর্তমানের তুলনায় অর্ধেকে নামানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ব্যক্তি শ্রেণির ক্ষুদ্র ব্যবসায়ীর (যেমন: মুদি দোকানি ইত্যাদি) টার্নওভারের ওপর বছরে শূন্য দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হয়। এটা কমিয়ে আগামী অর্থবছরে শূন্য দশমিক ২৫ শতাংশে নামানো প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনকালে এ প্রস্তাব করেন তিনি।

অর্থন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসা সহজীকরণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে ব্যক্তি শ্রেণির ব্যবসায়ী করদাতাদের করদায় লাঘবে সরকার সব সময় তৎপর। এ লক্ষ্যে ব্যক্তি করদাতাদের ব্যবসায়িক টার্নওভার, অর্থাৎ বছরে মোট পণ্য বিক্রির ওপর শতকরা ৫০ পয়সার পরিবর্তে ২৫ পয়সা হারে কর ধার্য করার প্রস্তাব করা হয়েছে।

৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করে আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে ঘাটতি ধরা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ