1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কোম্পানীগঞ্জে কাদের মির্জার ভাই ও ছেলের বিরুদ্ধে মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ ৯:২৭ pm

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুর নবী চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলায় কাদের মির্জার অনুসারী যুবলীগ নেতা নাজিম উদ্দিন মিকনকে প্রধান আসামি, তার সহযোগী শহিদ উল্যাহ রাসেল প্রকাশ কেচ্ছা রাসেল, কাদের মির্জার ছেলে তাশিক মির্জা, ছোট ভাই শাহাদাত হোসেনসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সোমবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী চৌধুরীকে (৫৮) পিটিয়ে জখম ও গুলিবিদ্ধ করেছে সন্ত্রাসীরা। বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড করালিয়ার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার দ্রুত অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই দিন অপারেশন করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ