
পূর্ব শত্রুতার জের ও একটি জলাশয় নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোণার কেন্দুয়া দুগ্রামের গ্রামের লোকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া ও চংনওগাঁও পূর্ব শত্রুতা ও সরকারি খাস জমিতে একটি জলাশয় (ফিসারি) ইজারা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বাট্টা ভাটিপাড়া গ্রামের আতাউল হক মিন্টু, মামুন, আতিকুর রহমান চান্দু, সোহাগ এবং পিন্টু, কামরুল ইসলাম ও চংনওগাঁও গ্রামের শাহিন গংদের লোকদের মধ্যে জলাশয়ের ইজারার ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হয়। এক পর্যায়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ শর্টগানের ৭৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং ৬টি গ্যাস সেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, এই ঘটনাকে কেন্দ্র করে এর আগেও বাট্টা ভাটিপাড়া ও চংনওগাঁও গ্রামের লোকদের মধ্যে ছোটখাট সংঘর্ষ হয়। মঙ্গলবার পূর্বশত্রুতা ও জলাশয়ের ঘটনায় আধিপত্য বিস্তার করতে দুই গ্রামের সহস্ত্রাধিক লোক দেশীয় ধারালো অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে চংনওগাঁও ও বাট্টা ভাটিপাড়ার কয়েকটি দোকানপাট ও বাড়িঘরে হামলা ভাংচুর করা হয়।
খবর পেয়ে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মনিরুল ইসলাম,কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ ও কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তারা উত্তেজিত মারমুখি জনতাকে থামাতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। অবশেষে মারমুখি জনতাকে নিয়ন্ত্রনে আনতে ৭৩ রাউন্ড র্শটগানের ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। একই সঙ্গে ৬টি গ্যাস সেল নিক্ষেপ করা হয়।
সংঘর্ষে আহতদেরকে কেন্দুয়া উপজেলা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহত রোগীদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক সহ জরুরী বিভাগের লোকদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এবাদুর রহমান জানান, এখানে ২২ জনকে ভর্তি করা হয়েছে এবং ১২ জনকে আশকংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, পূর্বশত্রুতা জের ও একটি জলাশয় নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২৫/৩০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সংঘর্ষকারীদের থামাতে ৭৩ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে এবং ৬টি গ্যাসসেল নিক্ষেপ করা হয়। তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই