1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ৯:৫৭ pm

বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি লেখা এক চিঠিতে ড. রাজ্জাককে ধন্যবাদ জানান তিনি।

মঙ্গলবার (৬ এপ্রিল) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ ও ২৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফরকালে ‘মিনিস্টার ইন ওয়েটিং’ হিসেবে যত্নশীল ও চমৎকার সাহচর্যের জন্য কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিঠিতে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আমার সংক্ষিপ্ত ও ব্যস্ত ভ্রমণসূচির সফল বাস্তবায়নের জন্য ভ্রমণের স্থানগুলোর সব বিষয়ের প্রতি আপনার বিশেষ মনোযোগ আমাকে অভিভূত করেছে। আমি যেসব এলাকা ভ্রমণ করেছি, সেসব এলাকার কর্মকর্তা ও স্থানীয় নেতাদের সঙ্গে আপনার ব্যক্তিগত সুসম্পর্কের বিষয়টি প্রত্যক্ষ করেছি।’

সফরকালে কৃষিমন্ত্রী যে সময় দিয়েছেন ও নিষ্ঠতা প্রদর্শন করেছেন, তার জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেন নরেন্দ্র মোদি। তিনি আরও উল্লেখ করেন, ‘সফরকালে কৃষিমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে, তা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।’ কৃষিমন্ত্রীর সঙ্গে এ আলোচনা ও মতবিনিময়ে ভারতের প্রধানমন্ত্রী আনন্দিত হয়েছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ