1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুমিল্লায় সড়কে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ ৭:৪৩ pm

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামের নুরুজ্জামানের ছেলে হানিফ, তার মেয়ে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের কবির হোসেনের স্ত্রী মেরি বেগম ও মেরির ৪ মাস বয়সী মেয়ে মেহজাবিন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ বিকেল ৪টার দিকে তার মেয়ে মেরি বেগম ও নাতনি মেহজাবিনকে নিয়ে প্রয়োজনীয় কাজে সিএনজি চালিত অটোরিকশায় চিওড়া রাস্তার মাথায় আসেন। অটোরিকশা থেকে নামার সময় একটি ট্রাক (ঢাকামেট্রো-ট-১৪-৫১৯০) নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মেরি বেগম নিহত হন এবং মো. হানিফ ও শিশু মেহজাবিন, হানিফের ছেলে রুমন, অটোরিকশা চালক রফিক আহত হন।

স্থানীয় লোকজন, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মো. হানিফ ও শিশু মেহজাবিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন প্রধানিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ