1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কল রেকর্ড ফাঁসের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১ ১১:৩০ pm

সেনাবাহিনী ও ‌র‌্যাব সম্পর্কে আপত্তিকর ফোনালাপের অভিযোগে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এক কর্মকর্তা ও পুলিশের একজন সহকারী পুলিশ কমিশনারকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- রাজশাহী র‍্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান।

বিজ্ঞপ্তিতে তাদের সাময়িক বরখাস্তের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। জনস্বার্থে এই আদেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ জানিয়ে বিভাগীয় মামলা করার বিষয়ে পুলিশ মহাপরিদর্শককে বলা হয়েছে।

এর আগে, গতকাল র‍্যাবের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন এসপি ফজলুল হককে পুলিশে ফিরিয়ে নিয়ে যাওয়ার এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদর দফতরে একটি চিঠি দেন।

চিঠিতে বলা হয়, এসপি ফজলুল হক সম্প্রতি এএসপি নাজমুলের সঙ্গে একটি স্পর্শকাতর ফোনালাপ করেছেন। ফোনালাপের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, ফজলুল হক নিজ ইউনিটের উপ-অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ