1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনা উপসর্গ নিয়ে চবি শিক্ষকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০ ১:০৬ pm

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক মারা গেছেন। শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে চট্টগ্রাম মহানগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওই শিক্ষকের নাম সাবরিনা ইসলাম সুইটি। তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। সেখানেই তাকে দাফন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তার এক নিকটাত্মীয় জানান।

তিনি জানান, শনিবার দিবাগত রাত দশটার দিকে সাবরিনা ইসলাম সুইটির শ্বাসকষ্ট বেড়ে যায়। এরআগে থেকে তিনি জ্বরে ভুগছিলেন। এরপরই তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এসময় আইসিইউর প্রয়োজন ছিল। কিন্তু কোথাও আইসিইউ শয্যা খালি ছিল না। রাত ৩ টা ১৫ মিনিটে শ্বাসকষ্ট নিয়েই মারা যান তিনি।

ভিন্নবার্তা/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ