1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় মৃতদের অর্ধেকের বেশি ঢাকার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ৬:২০ pm

দেশে মহামারি করোনা ভাইরাসে প্রতিদিনই মৃত্যুর রেকর্ড হচ্ছে। আগের করোনার প্রকোপের থেকে এবারের প্রকোপ বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৮ জন। এ নিয়ে মহামারি এই ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৭৮১ জনের।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনে। এদিন সুস্থ হয়েছেন আরও ৭ হাজার ২৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের বেশিরভাগই ঢাকা জেলায় বসবাসকারী। এছাড়া দেশে করোনার শুরুর থেকে এখন পর্যন্ত ঢাকা জেলাতেই সব চেয়ে বেশি মারা গেছে।

বিজ্ঞপ্তিতে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় করোনায় ঢাকা জেলাতে মারা গেছে ৫৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত ঢাকায় মারা গেছে ৬ হাজার ২৯২ জন, যা ৫৮ দশমিক ৩৬ শতাংশ। চট্টগ্রাম জেলাতে মারা গেছে ২০ জন। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মারা গেছে ১ হাজার ৯৪৬ জন, যা ১৮ দশমিক ৫ শতাংশ। রাজশাহীতে জেলাতে মারা গেছে ৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত রাজশাহীতে মারা গেছে ৬ হাজার ২৯২ জন, যা ৫ দশমিক ৩ শতাংশ।

এদিকে, করোনায় মৃতদের মধ্যে পুরুষ ও মহিলার পরিসংখ্যানে দেখা গেছে গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে ৬২ জন পুরুষ। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় ৭ হাজার ৯৪৮ জন পুরুষ মারা গেছেন। আর মহিলা মারা গেছে ৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত ২ হাজার ৮৩৩ জন।

অন্যদিকে, বয়সের অনুপাতে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৫৯ জন মারা গেছে। যা সবচেয়ে বেশি। এ নিয়ে এখন পর্যন্ত ষাটোর্ধ্ব মানুষ মারা গেছে মোট ৬ হাজার ৯৩ জন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ