1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় মারা গেলেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ১২:০৫ pm

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান মারা গেছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘সপ্তাহখানেক আগে থেকে আতাউর রহমান সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ২৯ মার্চ করোনা পজিটিভ হয়ে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল (বৃহস্পতিবার) তাকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।’

জানা যায়, আতাউর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৩১তম ব্যাচের ছাত্র ছিলেন। মৃত্যুকালে আতাউর স্ত্রীসহ দুই সন্তান রেখে যান।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ