1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় কেউ না খেয়ে মরেনি : তথ্য প্রতিমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১ ১০:২১ pm

জামালপুরের সরিষাবাড়ীতে করোনা মহামারি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঈদ সামগ্রী বিতরণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ মুরাদ হাসান এমপি। আজ মঙ্গলবার উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইর বালুহাট মাঠে ৫০০ কর্মহীন মানুষের মাঝে এ ঈদ সামগ্রী তুলে দেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, চিনি, আলু, তেল, সেমাই, গুড়া দুধ ও সাবান।

এ সময় ডাক্তার মুরাদ হাসান বলেন, আওয়ামী লীগের সৃষ্টি দেশের অসহায় ও দরিদ্র মানুষের সেবা করা। শেখ হাসিনা শিখিয়েছেন কি ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। করোনার এসময়ে আমরা ঘরে বসে থাকিনি। সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ মহামারিতে কেউ না খেয়ে মরেনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুর অর রশিদ, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু প্রমুখ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ