
সিলেট-৫ আসনের (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপির স্ত্রী হাফছা মজুমদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার (১৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। ঢাকায় ইতোমধ্যে উনার একটি জানাজা সম্পন্ন হয়েছে। উনার মরদেহ সিলেট আনা হচ্ছে। সোমবার (১৭ মে) ফজরের নামাজ শেষে সিলেট শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানে তাকে দাফন করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন