1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনার এক বছরেও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হয়নি : জি এম কাদের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ৭:০১ pm

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার এক বছর পার হলেও দেশের চিকিৎসা ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন হয়নি। তাই করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার।

আজ সোমবার দুপুরে এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন।

জি এম কাদের বলেন, করোনায় আক্রান্ত রোগীরা হাসপাতালে সিট পাচ্ছে না। পয়সা খরচ করেও আইসিইউ পাচ্ছে না মারাত্মকভাবে আক্রান্ত রোগীরা। আর হতদরিদ্র মানুষের জন্য করোনা চিকিৎসা অসম্ভব হয়ে পড়েছে। গেল বছর মার্চ থেকেই আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে করোনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি প্রতিটি জেলা সদরে আইসিইউ স্থাপনের দাবি জানিয়ে আসছি। পর্যাপ্ত অক্সিজেন সহায়তার প্রস্তুতি রাখতে পরামর্শ দিয়েছি সরকারকে। কিন্তু সাধারণ মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকারের তেমন কোনো উদ্যোগ নেই। চিকিৎসা না পেয়ে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েছে। সাধারণ মানুষের চিকিৎসায় সরকারের উদাসীনতা সবার সামনে পরিষ্কার।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার হাজার কোটি টাকা ব্যয়ে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, সেগুলো দরকার আছে। কিন্তু এই মুহূর্তে তার চেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন।

জি এম কাদের আশা প্রকাশ করে বলেন, দ্রুততার সঙ্গে সরকার দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করে সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ