
করোনাভাইরাসে আক্রান্ত ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নারী মেয়র সাংবাদিক আঞ্জুমান আরা বেগম বন্যাকে রংপুরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের আধুনিক সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালট্যান্ট ডা. তোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বুধবার পৌর মেয়রকে রংপুরের সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার স্বামীসহ পরিবারের সব সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সোমবার পৌর মেয়রের করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।
ভিন্নবার্তা ডটকম/এন