1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কঙ্গোর বিরোধী নেতা কোলেলাস করোনায় মারা গেছেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১ ৬:১১ pm

কঙ্গোর বিরোধী দলীয় প্রার্থী ও নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী গাই ব্রাইস পারফাইট কোলেলাস কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন আজ সোমবার কোলেলাসের প্রচার পরিচালক ক্রিশ্চিয়ান সাইর রদরিগো মায়ানদা বার্তা সংস্থা এএফপিকে মৃত্যুর খবর নিশ্চিত করেন। খবর আল জাজিরার।

ক্রিশ্চিয়ান সাইর জানান, কোলেলাসকে চিকিৎসার জন্য ফ্রান্সে পাঠানো হয়েছিল। রোববার বিকেলে রাজধানী ব্রাজাভিল থেকে ফেরত আনতে যাওয়া মেডিকেল এয়ার ক্র্যাফটে তিনি মৃত্যুবরণ করেন।

গত শনিবার কোলেলাসের পরিবার বার্তা সংস্থা এপিকে জানায়, কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর রাজধানী ব্রাজাভিলের একটি বেসরকারি হাসপাতালে কোলেলাসের চিকিৎসা চলছিল।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ