1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার আরব-ইসরাইলিদের ওপর ইহুদি মৌলবাদীদের হামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১ ৩:৪৪ pm

ভিন্নবার্তা ডেস্ক : ইসরাইলের বেশ কয়েকটি শহরে কট্টরপন্থী ও উগ্রবাদী ইহুদিরা এবার দেশটির আরব-মুসলিমদের ওপর হামলা চালিয়েছে।

এ সব হামলায় এ পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেছে। গৃহযুদ্ধ বাধার আশঙ্কায় ইসরাইল সরকার লুদসহ কয়েকটি শহরে কারফিউ জারি করেছে।খবর জেরুজালেম পোস্ট ও ইয়েনিসাফাকের।

কট্টরপন্থী ও উগ্রবাদী ইহুদিরা বুধবার বেতইয়াম, লুদ, একর, তিবেরিয়াস ও সীমান্তবর্তী জাফা শহরে আরব- মুসলিমদের (ইসরাইলি মুসলিম নাগরিক) বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে।

তেলআবিবের কাছে বেতইয়াম শহরে মোটরসাইবেল আরোহী এক আরব মুসলিমকে একদল বর্ণবাদী কট্টর ইহুদি নির্মমভাবে পিটিয়ে তার নিথর দেহ রাস্তার মাঝখানে ফেলে যায়। ইসরাইলের রাষ্ট্রীয় টিভি চ্যানেল কানে সরাসরি ওই ঘটনার ফুটেজ দেখানো হয়।

সোমবার লুদ শহরে এক আরব-মুসলিমকে ছুরিকাঘাতে হত্যা করে উগ্রবাদী ইহুদিরা। মঙ্গলবার তার জানাজার সময় ইহুদি ও আরব-মুসলিমদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এর পরই সেখানে গৃহযুদ্ধের আশঙ্কায় কারফিউ জারি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ