1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এক ম্যাচ না খেলেই ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ৮:১৩ pm

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চারটি খেলা হয়েছে। বাকি আছে শেষ ম্যাচ। তবে শেষ ম্যাচটি না খেলেই দেশে ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। গেল ২৮ মার্চ বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল।

তবে করোনাভাইরাসের কারণে বাংলাদেশে লকডাউনের কারণে শেষ ম্যাচ খেলা হচ্ছে না দুই দলের। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনার সংক্রমণ কমাতে ১৪ এপ্রিল থেকে সারা দেশে আবারও কঠোর লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে। ফলে সারা দেশেই গাড়ি চলাচল বন্ধ থাকবে। এছাড়া বিদেশের সঙ্গে বিমান যোগাযোগও বন্ধ হওয়ার আশঙ্কা আছে। ফলে বাংলাদেশে আটকে যেতে পারে প্রোটিয়া দল। তাই ঝুঁকি এড়াতেই মূলত এক ম্যাচ না খেলে দেশে ফিরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চারটিতেই সালমা-রুমানাদের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ