1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

একদিনে টিকা গ্রহীতার সংখ্যা ১৬ হাজারে নামলো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ৮:৫৭ pm

দেশে আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত করোনার ভ্যাকসিন নিয়েছেন ১৬ হাজার ১৮১ জন। এ নিয়ে দেশে আজ পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫৫ লাখ ৫৫ হাজার ৬৭৫ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৪৫ হাজার ৩১১ জন এবং নারী ২১ লাখ ১০ হাজার ৩৬৪ জন। তাদের মধ্যে ৯৩৯ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর টিকাদানবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৬০ হাজার ৬২৫ জন।

অধিদফতর আরও জানিয়েছে, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৫ হাজার ৫৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ২৮৫ জন, রাজশাহী বিভাগে এক হাজার ২২৭ জন, রংপুর বিভাগে এক হাজার ৮৬৯ জন, খুলনা বিভাগে ৯১ জন, বরিশাল বিভাগে ২৮৮ জন আর সিলেট বিভাগে ৮৯৫ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ