1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘এই সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই’: মান্না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ ৮:১০ pm

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনার পর এই সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি বলেন, উন্নয়ন উন্নয়ন করে দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে এই সরকার।

মান্না বলেন, ‘জনগণ ফুঁসে উঠছে। আমি আগেও অনেকবার বলেছি, আজও বলছি, এই সরকারের হাতে দেশের মানুষের জীবন নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়।’

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার বিকেলে নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নিরীহ শ্রমিকরা তাদের ন্যায্য দাবি পেশ করতে গিয়ে গুলি খেয়ে মরবে, স্বাধীন দেশে, স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সরকার জনগণের কোনো দাবি মানবে না, কেবল অত্যাচার-নিপীড়ন চালাবে, গুলি করে মানুষ মারবে, তা হতে দেয়া হবে না।’

মান্না বলেন, ‘চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো অনেকে গুলিবিদ্ধ এবং অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। এ কোন দেশে বাস করছি আমরা? কর্তৃপক্ষের কাছে পাওনা বেতনসহ অন্যান্য দাবি-দাওয়া শান্তিপূর্ণভাবে পেশ করতে চেয়েছিলেন শ্রমিকরা। সেখানে পুলিশ বির্বিচারে গুলি চালিয়ে এতগুলো তাজা প্রাণ কেড়ে নিল। এর আগেও এই অবৈধ সরকারের পুলিশ বাহিনী একই জায়গায় চারজনকে গুলি করে হত্যা করেছিল। এই ঘটনার পর এই সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ