1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উপকূলবাসীকে আশ্রয় কেন্দ্রে নেয়ার আহ্বান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১ ১০:৫৯ pm

উপকূলীয় এলাকার জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ মে) দলটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান করেন তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আবহাওয়াবিদরা যদিও বলেছেন ঘুর্ণিঝড় ইয়াস গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে, তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, ভোলাসহ অন্যান্য এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছাস হতে পারে। এতে ক্ষয়-ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে তিনি ওই সকল এলাকার জনগণের প্রতি নিরাপদ আশ্রয়ে সরে আসার আহ্বান জানান। একই সাথে তিনি স্থানীয় প্রশাসনের প্রতি সর্তক থাকা ও উপকূলবর্তী এলাকার জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার জন্যও আহ্বান জানান। এছাড়া তিনি স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নিজেদের নিরাপত্তা বজায় রেখে জনগণের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ