1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উত্তাল মেঘনায় নৌকাডুবি, ১১ জেলে জীবিত উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১ ১০:৪৫ am

ভোলা প্রতিনিধি: ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের কারণে মঙ্গলবার রাতে মেঘনায় ১১ জেলেসহ একটি মাছধরা নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে ফায়াস সার্ভিস বিভাগের কর্মী ও স্থানীয় জেলেদের সহায়তায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, রাতে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে মেঘনায় পানি বাড়তে থাকে। এ সময় উত্তাল মেঘনায় ১১ জেলেসহ ওই নৌকাডুবির ঘটনা ঘটে। তবে তাদের সবাইকে উদ্ধার করে নিরাপদে নেওয়া হয়েছে।

এ ছাড়া ঝড়ের তাণ্ডবে মেঘনা নদী ঢেউয়ের তোড়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট বিধস্ত হয়। ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ঢালচর, কুকরি-মুকরি, মাঝেরচরসহ বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসক মো. তৌফিক-ইলাহী চৌধুরী জানান, ঝড়ো বাতাস অব্যাহত থাকায় অনেক স্থানেই ক্ষতি হচ্ছে। মাঠে তাদের টিম কাজ করছে। চরাঞ্চল থেকে মানুষজনকে সরিয়ে আনার কাজও চলছে বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ