
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ১০ টি ইউটার্ন চালু করা হয়েছে। এর আগে চারটি ইউটার্ন খুলে দেয়া হয়। এরফলে যানজট অনেক কমে আসবে বলে মনে করছে মেয়র আতিকুল ইসলাম। শনিবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত সড়কে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে এ ১০টি ইউটার্ন।
এদিকে ইউটার্ন পরিদর্শন করতে এসে আতিকুল ইসলাম বলেন, তিনি বলেন, ১০টা ইউটার্ন খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ডানে মোড় নেওয়ার পয়েন্টগুলো বন্ধ করা হয়েছে। ফলে ইউটার্ন নেওয়ার দূরত্ব বাড়লেও সময় অনেক সাশ্রয় হচ্ছে। এর আগে কাকলী মোড়ে ১ কিলোমিটার ঘুরতে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতো। এখন কিন্তু আর অপেক্ষা করতে হচ্ছে না। নগরবাসী জটলা থেকে মুক্তি পাচ্ছে।
সবাইকে আমাদের ইউটার্ন ব্যবহারের আহবান জানিয়ে মেয়র বলেন, আমরা বিদেশে দেখেছি একটা ইউটার্ন নেওয়ার জন্য কয়েক কিলোমিটার ঘুরতে হয়। আমাদের সবাইকে মনমানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদের সিস্টেম চেঞ্জ করতে হবে। আমাদের সবাইকে চ্যালেঞ্জ নিতে হবে।
উল্লেখ্য, ঢাকার তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ’ প্রকল্পের আওতায় উত্তরা রাজল²ীর সামনে, উত্তরা র্যাব-১ অফিস, ফ্লাইং ক্লাব কাওলা, বনানী ওভারপাস, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে, বনানী চেয়ারম্যানবাড়ি, মহাখালী আমতলী, মহাখালী বাস টার্মিনালের সামনে, তেজগাঁও নাবিস্কো মোড় এবং সাতরাস্তার বিজি প্রেস এলাকায় নির্মিত ১০টি ইউটার্ন যানবাহন চলাচলের জন্য শনিবার উন্মুক্ত করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই