1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৪:৩৭ pm

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘ই-হেলথ’ কার্ড কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নীতিই হলো চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া—এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে সেগুলোকে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)-এর প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন ব্যবহারের সম্ভাবনা নিয়ে কথা হয়। প্রধানমন্ত্রী এসব স্থাপনা স্বাস্থ্যসেবায় কাজে লাগাতে নির্দেশ দেন।

এ ছাড়া দেশে প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্মের তথ্য তুলে ধরে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ—যার ৮০ শতাংশ নারী—এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি দুর্গম অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ