1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১ ১১:৩৩ am

ইসরাইলের বৃহৎ বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে রোববার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিমানবন্দরের কাছাকাছি এলাকাটি পুড়ে গেছে। ইহুদি উপশহর জিতানের পাশে বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাকর্মীরা সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।খবর আরব নিউজের।

রোববার মধ্যরাত পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। তবে দমকল বাহিনীর সদস্যরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইসরাইলি দৈনিক ইয়াদুত আহারনোতও জানিয়েছে, গত কয়েক দিন ধরে ইসরাইলে এ ধরনের নাশকতার ঘটনা বেড়ে গেছে।

তিন দিন আগে রাজধানী তেলআবিবের কাছে একটি তেল স্থাপনায় বিস্ফোরণ হয়।গত এপ্রিলে ইসরাইলের একটি পরমাণু স্থাপনার কাছেও রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বেন গুরিয়ন বিমানবন্দরটি ইসরাইলের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। ইহুদিবাদী এ দখলদার দেশটির প্রথম প্রধানমন্ত্রী বেন গুরিয়নের নামে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে।

এটি রাজধানী তেলআবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই বিমানবন্দরেই ইসরাইলি বিমানবাহিনীর ২৭তম স্কোয়াড্রনের অবস্থান।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ