
ইংরেজি ভাষাজ্ঞানের পরীক্ষায় নকল করেছে- এই অভিযোগে ব্রিটেনে আসা কয়েক হাজার শিক্ষার্থীকে ব্রিটেন থেকে বের করে দেয়া হয়েছে যে তথ্যপ্রমাণের ভিত্তিতে, বিবিসির এক অনুসন্ধানের পর তা নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে।
বিবিসি টিভির সংবাদ অনুষ্ঠান নিউজনাইট তাদের অনুসন্ধানী রিপোর্টের জন্য ভেতরের খবর দেয়া এক হুইসলব্লোয়ারের সাক্ষ্যপ্রমাণ নিয়েছে এবং সরকারি যেসব নথিপত্র পেয়েছে, তা থেকে তারা দেখেছে, বিদেশ থেকে ব্রিটেনে পড়তে আসা ব্যক্তিদের ইংরেজি ভাষার পরীক্ষা নেবার সংস্থা ইটিএস-এর দাবির ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো এদের ব্রিটেন থেকে বের করে দেবার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ