1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২ আসামি গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ৩:২৪ pm

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতাররা হলেন মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মোস্তফা।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি ইমরান খান জানান, বিশেষ অভিযানে আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে ঢাকা ও বগুড়া থেকে গ্রেফতার করা হয়। তারা মামলার দুই ও তিন নম্বর আসামি।

আজ বিকেল ৪টায় রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত ২২ এপ্রিল দিবাগত রাত সোয়া ৩টার দিকে আরমানিটোলার আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানশনে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানি ঘটে। ঘটনার পরের দিন অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন মালিক ও কেমিক্যাল গোডাউন মালিকদের নামে বংশাল থানায় মামলা দায়ের করে পুলিশ।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ