1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আমেরিকায় লুঙ্গি গামছা পরে ভাইরাল বাংলাদেশী যুবক জুয়েল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১ ১০:১৩ pm

আসিফ কাজল, ঝিনাইদহঃ বাংলাদেশী লুঙ্গির কদর দুনিয়াজোড়া। কিন্তু তাই বলে লুঙ্গি পরে আমেরিকায় গিয়ে ভাইরাল! হ্যাঁ, সেই লুঙ্গি গেঞ্জির পোশাকেই আমেরিকা মাতিয়ে দিলেন জুয়েল মিয়া নামে এক যুবক। লুঙ্গি গেঞ্জি পোশাকে তাঁর নানান ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জুয়েল বাংলাদেশের হবিগঞ্জের ছেলে। কলকাতার আজকাল পত্রিকার অনলাইন ভার্সনের খবরে বলা হয়েছে, গত ফেব্রয়ারিতে তিনি বাংলাদেশে যান। ১৭ মার্চ ফিরে যান আমেরিকায়। আর ফেরার পথেই তাঁর পরনের পোশাক হয়ে যায় ভাইরাল। এয়ারপোর্টের ইমিগ্রেশনে লুঙ্গিগেঞ্জি পরেই নিজেই ছবি পোস্ট করেন জুয়েল। এরপরই গলায় গামছা দিয়ে নিজের দেশ থেকে নিউইয়র্ক ফিরে যান তিনি। যাত্রাপথে সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন, কখনও ‘আটলান্টিক সাগরের উপরে উড়ছি’ বলে। কখনও বা আবার ‘নিউইয়র্ক পৌঁছে গেছি’ বলে। ‘ট্রাফিক এলার্ট’ নামের ফেসবুক পেজে প্রথমে ছবি দুটি ভাইরাল হয়। তাঁর বন্ধুদের কথায়, জুয়েল বরাবরই এভাবে চমকে দেন সবাইকে। তবে লুঙ্গিগামছাকে আমেরিকায় এভাবে জনপ্রিয় করে তুলবেন জুয়েল, তা কেউ ধারণা করতেপারেনি। ফলে জুয়েলের পেজে বেড়ে গেছে ফলোয়ারের সংখ্যাও। অখ্যাত জুয়েল এখন বাংলাদেশী সেলিব্রিটি। তথ্য নিয়ে জানা গেছে, জাতিসঙ্ঘের ১৯৩ সদস্যের দেশ থেকে হাজার হাজার ইয়ুথ লিডারের মধ্যে প্রতি বছর ৩৩ জন্য ইয়ুথ সাব কমিটির মেম্বার নির্বাচিত হন। ২০১৮ সালে বাংলাদেশি আমেরিকান জুয়েল মিয়া তাঁদের মধ্যে একজন নির্বাচিত হয়েছিলেন।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ