1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আমজাদ হোসেন মিলনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ৪:০৮ pm

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ম ম আমজাদ হোসেন মিলনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৮ এপ্রিল) এক শোক বার্তায় গাজী আমজাদ হোসেন মিলনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

এর আগে, রোববার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বেশ কিছুদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। গত ১০ এপ্রিল সকালে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আমজাদ হোসেন মিলন ১৯৪৯ সালে ১১ নভেম্বর সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চলনবিল অধ্যুষিত মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়াবিনোদ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯০ ও ২০০৯ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাড়াশ উপজেলা পরিষদের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ