
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে টিকা নেওয়ার জন্য নিবন্ধন আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ১১ ফেব্রুয়ারি কেন্দ্রে নিবন্ধন বন্ধের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এখন থেকে যারা নিবন্ধন করে আসবেন, শুধু তাদেরই টিকা দেওয়া হবে। কেন্দ্রে আর নিবন্ধন হবে না। ভবিষ্যতে যদি টিকাদান কেন্দ্রে নিবন্ধনের প্রয়োজন পড়ে তখন আবারও জানানো হবে।
ভিন্নবার্তা ডটকম/এন