
করোনা সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর আরোপ করা বিধিনিষেধ ৫ মে পর্যন্ত অব্যাহত থাকবে। প্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে আগের মতোই শুধু সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন