1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আজ খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১ ৩:০০ pm

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ বাদ জুমা সারা দেশের মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা করবে বিএনপি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। সারা দেশে সব মসজিদ, বিভিন্ন প্রার্থনালয় যেগুলো আছে অন্যান্য ধর্মের, সেগুলোয় আমাদের সব ইউনিট খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠান ও প্রার্থনা করবেন।

গত ১১ এপ্রিল করোনা ভাইরাস ধরা পড়ে খালেদা জিয়ার। দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ রিপোর্ট আসে বিএনপি নেত্রীর। শ্বাসকষ্ট ও করোনা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় তিনি এখন এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ভিন্নবার্তা ডটকম/এস এস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ