1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অর্থমন্ত্রী দরিদ্রদের কথাই ভুলে গেছেন : নজরুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১ ৫:১১ pm

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আওয়ামী লীগও যদি ভালো কাজ করে তার প্রশংসা হওয়া দরকার। এই যে বাজেট দিল, কেমনে তার প্রশংসা করি? অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অর্থমন্ত্রী তাঁর গাড়িতে যাত্রী উঠাতে ভুলে গেছেন। অর্থাৎ বাজেট নামক গাড়িতে গরিব মানুষ উঠাতে ভুলে গেছেন।’

‘বাজেটে যাদের জন্য ব্যবস্থা করা দরকার ছিল, সেই গরিব মানুষের কথাই ভুলে গেছেন অর্থমন্ত্রী। গতবার বাজেট ছিল পাঁচ লাখ কোটি টাকা, এবার ছয় লাখ কোটি টাকা করা হয়েছে। বাজেটের পরিমাণ বাড়লে প্রশংসা করা যায় না’, যোগ করেন নজরুল।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতীদল আয়োজিত আলোচনা সভায় বিএনপিনেতা এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘করোনার কারণে যারা বেকার হয়েছেন, কর্মহীন হয়েছেন বাজেটে তাদের কিছু দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, ডিজিটাল বাংলাদেশ। জাপান, সিঙ্গাপুর, কোরিয়া এসব দেশ ডিজিটাল দেশ বলে দাবি করে না। এখানে ডিজিটালের কথা বলে প্রচুর টাকা কোথায় খরচ হয়ে যাচ্ছে, তা আল্লাহই জানেন।’

বাংলাদেশের ইতিহাস থেকে জিয়াউর রহমানকে বিচ্ছিন্ন করার ক্ষমতা কারো নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশ স্বাধীনে শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব সবচেয়ে বেশি। এই সত্য অস্বীকার করার কিছু নেই। তবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান।’

নজরুল আরও বলেন, ‘একজন মানুষ দায়িত্ব তখনই নেন, যখন অবস্থা সংকটপূর্ণ থাকে। জিয়াউর রহমানের দায়িত্ব নিতে হয়েছে তখনই, যখন সংকট দেখা দিয়েছে। ১৯৭১ সালে যখন তিনি স্বাধীনতার ঘোষণা করেন, তখন দেশে কোনো সরকার ছিল না।’

সভায় আরও উপস্থিত ছিলেন তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মজিবুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস আজাদ প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ