1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অবৈধভাবে দেশে ঢুকছে মানুষ, করোনার ভারতীয় ধরন ছড়ানোর শঙ্কা!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ৩:১৬ am

করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার শঙ্কায় সম্প্রতি যশোর জেনারেল হাসপাতাল থেকে পালানো ভারত ফেরত ১০ করোনা রোগীকে নিয়ে তোলপাড় হলেও অবৈধভাবে দেশে আসা বাংলাদেশি নাগরিকদের নিয়ে তেমন কোন তোড়জোড় দেখা যাচ্ছে না।

ব্যাপারটি এমনই যে, যারা বৈধ পথে আসছেন, শুধুমাত্র তাদের মাধ্যমেই করোনার ভারতীয় ধরন ছড়াতে পারে।

আর যারা অবৈধ পথে সীমান্ত গলিয়ে আসছেন তাদের দ্বারা করোনার ভারতীয় ধরন ছড়াবে না।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, রাজধানী ঢাকার বক্সী নগরের নারায়ন সরকারের ছেলে মানিক সরকার (৩২), সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলার জিয়ারুল সর্দারের ছেলে আতিকুর রহমান রাসেল (২০) ও যশোরের ইছামতি গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে সুবর্ণ বিশ্বাস (৩০)।

এর আগে বুধবার রাতেও অনুরূপভাবে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আসার সময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গায়েনবাড়ি এলাকার রহমান উজিয়া কাগুচির ছেলে আজগর আলী (৪৫), তার স্ত্রী রুবিয়া বিবি (৩৫), মেয়ে আফরোজা খাতুন (১৫) ও আশা খাতুন (০৭) কে আটক করে পুলিশে সোপর্দ করে বিজিবি।

দুটি ঘটনাতেই বিজিবি অনুপ্রবেশকারীদের আটক করে যথাক্রমে কলারোয়া থানা ও সদর থানায় সোপর্দ করে এবং পুলিশ যথা নিয়মে তাদের কোর্টে প্রেরণ করে।

দুটি ঘটনার একটিতেও তাদের কোয়ারেন্টিনে রাখার বিষয়টি বিবেচনা করা হয়নি।

এ বিষয়ে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরের জনসংযোগ শাখায় যোগাযোগ করা হলে জানানো হয়, নিয়ম অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবীর জানান, বিজিবি আমাদের কাছে দিলে আমাদের দায়িত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। থানায় তাদের কোয়ারেন্টিন করার কোনো বিশেষ ব্যবস্থা নেই।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ