
ভিন্নবার্তা প্রতিবেদক : স্কয়ার হাসপাতালে ভর্তি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা কিছুটা অবনতি ঘটেছে। তার অক্সিজেন লেবেল কমে গেছে, ফলে তার অক্সিজেন সাপোর্ট লাগছে। বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই শ্বাসকষ্ট অনুভব করেন তিনি।
হাসপাতালে ভর্তি হওয়ার পর হঠাৎ শারীরিক অবস্থা অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে দলীয় সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
গত ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ হওয়ার পর ১৭ মার্চ থেকে তিনি স্কয়ার হাসপাতালের কোভিড ইউনিটে ১৩০৫ নম্বর কেবিনে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এসএস