1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পয়লা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট দ্বৈত আবহাওয়ার কবলে দেশ, একইসঙ্গে তাপপ্রবাহ ও কালবৈশাখীর শঙ্কা ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পয়লা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা নেত্রকোনা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর ৭ পাম্প থেকে তেল নিতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ, ব্যাহত টেলিযোগাযোগ সেবা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫ ২:৩৬ pm

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের টেলিযোগাযোগ খাতে। বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রায় ৫ হাজারের বেশি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে পড়েছে। এতে অনেক এলাকার অধিকাংশ গ্রাহকরা পর্যাপ্ত নেটওয়ার্ক সুবিধা পাচ্ছেন না। 

শুক্রবার (৩০ মে) সকালে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, দুর্যোগ পরিস্থিতির কারণে শুক্রবার সকাল পর্যন্ত মোট ৫ হাজার ৯০৪টি মোবাইল টাওয়ার বা সাইট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যা দেশের মোট সাইট সংখ্যার প্রায় ৩৫ দশমিক ৮ শতাংশ।

তিনি আরও বলেন, আবহাওয়ার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের নেটওয়ার্ক কাঠামো। এসব এলাকায় অনেক জায়গায় মোবাইল ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছে না, ইন্টারনেট একেবারেই বন্ধ।

এ ছাড়া প্রাপ্ত তথ্যানুসারে, সারাদেশে মোট ৮ হাজার ২৬২টি মোবাইল টাওয়ার বা সাইট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ‘মেইনস ফেইলর’ এর আওতায় পড়েছে। যা মোট সাইট সংখ্যার প্রায় ৪৪ শতাংশ। বর্তমানে দেশে মোট ৬৪ দশমিক ২ শতাংশ সাইট সচল রয়েছে। টেলিকম অপারেটর ও টাওয়ার কোম্পানিগুলো বিকল্প ব্যবস্থায় নেটওয়ার্ক সচল রাখতে ৬২৪টি সাইটে পোর্টেবল জেনারেটর সংযুক্ত করেছে। এ ছাড়া আরও ৫০৪টি জেনারেটর পথে রয়েছে, যেগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত সাইটগুলোতে স্থাপন করে পুনরায় সেবা চালু করার চেষ্টা চলছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সারাদেশে আবহাওয়ার প্রভাবে সৃষ্টি হওয়া দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি এবং পল্লি বিদ্যুৎ কর্মকর্তারা রাতদিন এক করে কাজ করছেন। সাইটগুলোতে পোর্টেবল জেনারেটর সরবরাহ করে দ্রুত নেটওয়ার্ক সচল রাখার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ