1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ক্যাপ্টেন মাজেদের মৃত্যুদণ্ড পরোয়ানা জারির আবেদন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ১:১৫ pm

ক্যাপ্টেন মাজেদবঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি (অব.) আব্দুল মাজেদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের জন্য আদালতে ‘মৃত্যুদণ্ড পরোয়ানা’ জারির আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী মোশাররফ হোসেন কাজল ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল চৌধুরীর আদালতে এ আবেদন করেন।

আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব) আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর করার জন্য আমরা আবেদন করেছি। বিচারক শুনানি গ্রহণ করেছেন। পরোয়ানা জারির বিষয়ে তিনি পরে আদেশ দিবেন।

এর আগে গত মঙ্গলবার তিনি বার্তা২৪.কম-কে বলেছিলেন, ‘মাজেদ বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার অনুপস্থিতিতে হাইকোর্ট ও আপীল বিভাগের রায় চূড়ান্ত হয়েছে। ১৯৯৮ সালের রায় ঘোষিত হওয়ার পর ২২ বছর পলাতক ছিলেন। এখন আর তার আপীল করার কোন সুযোগ নাই।’

তবে তাদের মতের সঙ্গে ভিন্নতা প্রকাশ করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘কোনো আসামিকে ধরে নিয়েই ফাঁসির কাষ্ঠে ঝোলানো যায় না। আপিলের সুযোগ পাওয়া একজন আসামির অধিকার।’

সময় তামাদি হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আসামি উপযুক্ত কারণ দেখিয়ে তামাদি সময় মওকুফের আবেদন করতে পারবেন। আবেদন মওকুফ করা না করার বিষয়টি আদালতের এখতিয়ার। এরপর রিভিউ আছে। সর্বশেষ রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার বিষয়টি আছে। আসামিকে এ সুযোগ দিতে হবে।

বঙ্গবন্ধু হত্যার ৪৫ বছর ও রায়ের ২২ বছর পর মঙ্গলবার মাজেদকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে ফৌজদারি কার্যবিধির ৫২ ধারায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ