1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই : বিরোধী দলকে সেতুমন্ত্রী পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

বিমানবন্দর সড়কে তীব্র যানজট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ৪:৩৪ pm

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর মহাখালী থেকে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছুটির দিনেও বিমানবন্দর সড়কে এমন যানজটের কারণ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে যানজটের কারণ জানানো হয়।

পোস্টে বলা হয়, জোয়ারসাহারা বি আর টিসি বাস ডিপোর সামনে নিকুঞ্জ পাম্পের আউটগোয়িং এ একটি বড় ১৮ চাকার হেভি লোডেড লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে। লরিটি রেকার দিয়ে সরানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। পরবর্তীতে লরি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য ক্রেনের ব্যবস্থা করা হয়। কিন্তু অনেক চেষ্টা করে ক্রেনের মাধ্যমেও এটি সরানো সম্ভব হচ্ছে না। বিকল্প উপায়ে চেষ্টা চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আপাতত এক লেন ছাড়া অবশিষ্ট রাস্তায় গাড়ি চলাচল করা যাচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ