1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

প্রশস্ত সড়ক-ফ্লাইওভারে ঘণ্টার রাস্তা পাড়ি ১৭ মিনিটে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ৫:২৭ pm

ভোগান্তির আরেক নাম ছিল ইসিবি চত্বর আর কালশী মোড়। পাঁচ মিনিট দূরত্বের দুটি মোড় পাড়ি দিতে সময় লাগত কমপক্ষে আধা ঘণ্টা। কখনো তা ঘণ্টায় গিয়ে ঠেকত। তবে ইসিবি চত্বর থেকে কালশী মোড়, সাগুফতা ও মিরপুর ডিওএইচএস পর্যন্ত প্রশস্ত সড়ক আর ফ্লাইওভারের বদৌলতে বদলে গেছে সে চিত্র। এখন ঘণ্টার রাস্তা পাড়ি দিতে সময় লাগছে মাত্র ১৫ থেকে ২০ মিনিট।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে নির্মিত ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ফ্লাইওভারের উদ্বোধন হলেও মিরপুরবাসী প্রশস্ত সড়কের সুফল ভোগ করছিল কয়েক মাস আগে থেকেই।

স্থানীয়রা বলছেন, প্রশস্ত সড়ক ও নির্মিত ফ্লাইওভারে বদলে যাবে মিরপুরে সেই আগের চিত্র। বাড়বে যানবাহনের গতি। রক্ষা মিলবে দীর্ঘ দিনের ভোগান্তি থেকে।

মিরপুর কালশী মোড়ে কথা হয় মোটরসাইকেল আরোহী আসাদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ফ্লাইওভারের উঠে মাত্র দুই মিনিটে ইসিবি চত্বর থেকে কালশী মোড়ে নেমেছি। কিন্তু আগে ইসিবি চত্বর থেকে কালশী মোড়ে আসতে সময় লাগতো অন্তত আধা ঘণ্টা। রাস্তা প্রশস্ত হয়েছে। ফ্লাইওভারও চালু হলো। এর সুফল পাবে মিরপুরবাসী।

পিকআপ চালক ইদ্রিস আলী বলেন, আগে রাস্তাটা ভাঙা ছিল। এখন রাস্তা অনেক বড় হয়েছে। আলাদা আলাদা লেন হয়েছে, লোকাল গাড়িও চলতে পারবে। তারমধ্যে ফ্লাইওভারও চালু হলো আজ। কালশীতে প্রচণ্ড যানজট লেগে থাকত। এখন সব ক্লিয়ার। যানজট থাকবে না। সড়কে গতি আসবে। দূরের পথ যেতে সময়ও লাগবে কম।

খোঁজ নিয়ে জানা গেছে, ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড। এটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১ হাজার ১২ কোটি ১১ লাখ টাকা।

প্রকল্পের তথ্য অনুযায়ী, ফ্লাইওভারের দৈর্ঘ্য ২ দশমিক ৩৩৫ কিলোমিটার, যা শুরু হয়েছে বাউনিয়াবাঁধ এলাকায়। কালশী মোড়ে এসে ফ্লাইওভারের একটি অংশ বাঁ দিকে মোড় নিয়ে পল্লবীর দিকে গেছে। অন্য অংশটি চলে গেছে মিরপুর ডিওএইচএসের দিকে। মূল উড়ালসড়ক চার লেনের। ওঠানামার জন্য পাঁচটি র‌্যাম্প রয়েছে।

এর নিচে প্রশস্ত করা রাস্তার দৈর্ঘ্য ৩ দশমিক ৭ কিলোমিটার, যা মাটিকাটা এলাকার ইসিবি চত্বর থেকে শুরু হয়ে কালশী মোড় হয়ে মিরপুর ডিওএইচএসে চলে গেছে। সড়কের মোট প্রশস্ততা ১২২ ফুট। এর মধ্যে যানবাহন চলাচলের মূল রাস্তাটিই ৩৬ ফুটের। মোট ১২২ ফুট প্রশস্ত সড়কে ছয় লেন রয়েছে। উভয় পাশে অযান্ত্রিক যানের জন্য ১০ ফুটের পৃথক লেন। সড়কের পাশে ছয় ফুটের ফুটপাত। আর রাস্তার মাঝে চার লেনের ফ্লাইওভার রয়েছে।

ইসিবি থেকে এ সড়কপথে রাজধানীর মিরপুরের কালশী, মাটিকাটা, সাগুফতা ও মিরপুর ডিওএইচএস এলাকায় চলাচলকারী মানুষ বেশি সুবিধা ভোগ করবেন। মিরপুর থেকে বিমানবন্দর, উত্তরা, গুলশান, বনানী ও রামপুরা যাতায়াতে সময় বাঁচবে বলে মনে করছেন স্থানীয়রা।

মিরপুর পল্লবী এলাকার বাসিন্দা তানজিমুল হক বলেন, ব্যবসার কারণে প্রতিদিন মতিঝিল যেতে হয়। মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও ও বিজয় সরণীতে সবসময় যানজট কিংবা গাড়ির চাপ বেশি থাকে। বনানী হয়ে যেতে মোড়ে মোড়ে যানজটে পড়তে হয়। বিশেষ করে বাসায় ফেরার পথে দুর্বিসহ যানজটের কারণে শুধু কালশী মোড়েই ২০ থেকে ৩০ মিনিট বসে থাকতে হতো। নিত্যদিনের এ চিত্র বদলে গেছে সড়ক প্রশস্ত করার কারণে। তার মধ্যে আজ ফ্লাইওভার উদ্বোধন হলো। এখন আর কালশী মোড়ে দাঁড়াতেই হবে না।

উত্তরা হজ্ব ক্যাম্পের পাশে ফাস্টফুডের ব্যবসা করেন মিরপুর-১১ এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম। তিনি বলেন, দুপুরে পারিবারিক কারণে উত্তরা থেকে বাসায় ফিরেছি। ফেরার পথটা ছিল অবিশ্বাস্য। বিমানবন্দর মোড় থেকে মোটরসাইকেলে ইসিবি চত্বর হয়ে কালশী ফ্লাইওভারে উঠে মাত্র ১৭ মিনিটে নামলাম পল্লবীর বাসার সামনে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই এলাকায় প্রচুর ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। আজ দেখলাম একটি রিকশা উল্টো পথে ফ্লাইওভারে চলতে। এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে হিতে বিপরীত হতে পারে, ঘটতে পারে দুর্ঘটনাও।

অটোরিকশা চালক মিজানুর রহমান বলেন, আমাদের জন্য সুবিধা হয়েছে। অযান্ত্রিক বা রিকশাভ্যানসহ লোকাল যানবাহন চলাচলের আলাদা লেন রাখা হয়েছে। এই সড়ক প্রশস্ততা ও ফ্লাইওভারের কল্যাণ ভোগ করবে সাধারণ মানুষ। আমরাও ভোগ করছি।

যোগাযোগ করা হলে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, রাস্তা প্রশস্ত করার কারণে সড়কে গতি ফিরেছে। যানজট কমে গেছে। কালশী মোড়ে একটু ঝামেলা হতো অফিস টাইমে। আজ ফ্লাইওভার চালুর মধ্য দিয়ে সেটাও থাকছে না। তবে আরও কিছুদিন আমরা অবজার্ভ করব। কারণ ২২তলা গার্মেন্টস মোড়ের দিকে সড়কটা যেখানে মিলেছে সেখানে ৪ রাস্তার মোড় রয়েছে। সেখান চাপ তৈরি হলে কিছু রাস্তার হয়ত ডিভাইডার ক্লোজ করতে হতে পারে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, মিরপুর সেনানিবাস, চিড়িয়াখানা, সেনাবাহিনীর আবাসন, অনেক শিক্ষা ও চিকিৎসাপ্রতিষ্ঠান, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। মিরপুরের যাতায়াত সহজ করতে আগেই নতুন সড়ক ও সেনানিবাস এলাকায় উড়ালসড়ক নির্মাণ করা হয়েছিল। এতে মিরপুরে যাতায়াতে সড়কটির ব্যবহার অনেক বেড়ে যায়। তবে কালশী মোড়ে সরু থাকায় সেখানে প্রায় যানজট হতো। এখন ওই পথ দৈনিক এক লাখ যানবাহনের চাপ সামলাতে পারবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ