1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুর্গাপুরে ৩ ধর্মের মানুষ উদ্বোধন করলো খালখনন কর্মসূচি ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো পূণ্যার্থী বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

দেশে করোনায় আক্রান্ত ৫৬ জন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ৩:১৭ pm

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬ জন।

বৈশ্বিক মহামারী নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান এমন তথ্য দিয়েছেন।

আক্রান্ত দুজনের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করলে দুজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। তারা দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৭০-৮০ বছর বয়সের মধ্যে।

তবে কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ডা. হাবিবুর রহমান।তিনি জানান, ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেয়া হয়েছে পাঁচজনকে। বর্তমানে ৭৮ জন আইসোলেশনে আছেন।

হাবিবুর রহমান বলেন, দেশে করোনা পরীক্ষার পরিধি বাড়ানো হয়েছে। ঢাকাসহ দেশের আরও ৪টি প্রতিষ্ঠানে এখন কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন প্রতিটি উপজেলায় কমপক্ষে দুইজন করে ২৪ ঘণ্টায় ১ হাজার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করার।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এর পর ১৮ মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর।

বুধবার প্রথম সংস্থাটি জানায়, ঢাকায় সীমিত আকারে কমিউনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছেন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ