1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচার পাওয়ার নিরাপদস্থল: প্রধানমন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন, টিকা পাবে ১ কোটি ৮০ লাখ শিশু যুক্তরাষ্ট্রে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা ঢাকায় আংশিক মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গভর্নরের দায়িত্বে দুই ডেপুটি গভর্নর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ৮:২৩ pm

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান ও ডেপুটি গভর্নর-২ আহেমেদ জামাল।

বৃহস্পতিবার (০২ জুলাই) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে গভর্নরের যোগদানের আগ পর্যন্ত ব্যাংকের ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান এবং ডেপুটি গভর্নর-২ আহমেদ জামাল স্ব স্ব ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

ডেপুটি গভর্নর-১ এসএম মনিরুজ্জামান গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবেন। পরে নিয়োগপ্রাপ্ত গভর্নরকে ডেপুটি গভর্নরদ্বয় গুরুত্বপূর্ণ বিষয়-সিদ্ধান্ত সর্ম্পকে অবহিত করবেন প্রয়োজনে কার্যত্তোর অনুমোদন গ্রহণ করবেন।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গভর্নর ফজলে কবিরের মেয়াদ শেষ হচ্ছে ৩ জুলাই। বর্তমান গভর্নর ফজলে কবিরকে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বর্তমান বয়স সীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার জন্য চলতি বছরের ৮ জুন মন্ত্রিপরিষদে আইন সংশোধন প্রস্তাব অনুমোদিত হয়। পরে সংশোধনীটি সংসদের বাজেট অধিবেশনে পাঠানো হয়। সংশোধনীটি ২৯ জুন সংসদের নোটিশে আনা হলেও শেষ পর্যন্ত সংসদে উত্থাপিত হয়নি।

সংসদের অধিবেশন ৮ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। ৩ জুলাইয়ের আগে সংশোধনীটি পাস না হওয়া পর্যন্ত দুইজন ডেপুটি গভর্নরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করার অফিস আদেশ জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, সংসদে গভর্নরের বয়সসীমা ৬৭ বছর পাস করার পর, নতুন গভর্নর নিয়োগ দেওয়া হবে। করোনা ভাইরাসের কারণে সরকার বর্তমান গভর্নরকে রাখার জন্যই আইন সংশোধনের উদ্যোগ নিয়েছেন। সেক্ষেত্রে তিনি এগিয়ে রয়েছেন। আবার সরকার চাইলে নতুন কেউও নিয়ে আসতে পারেন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি গভর্নর ফজলে কবিরের মেয়াদ ৪ বছর পূর্ণ হওয়ার পর সাড়ে ৩ মাসের জন্য তাকে পুনরায় নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ৩ জুলাই তার বয়স ৬৫ অতিক্রম করবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ